Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
৪:৪৫ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে নোটিশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরেও নোটিশ পাঠানো হয়। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় তাকে এই নোটিশ দেয়া হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। […]

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে নোটিশ
২ মিনিটে পড়ুন |

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরেও নোটিশ পাঠানো হয়। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় তাকে এই নোটিশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশের সব মুক্তিযোদ্ধার হৃদয়ে আঘাত করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। এ কারণে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তা করেছে, সেসব রাজাকার আলবদর ও আলশামসের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজয় দিবসের আগের দিন ১৫ ডিসেম্বর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ১০ হাজার ৭৮৯ রাজাকারের নামের প্রথম তালিকা প্রকাশ করেন আ ক ম মোজাম্মেল হক। কিন্তু এ তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নামও ঢুকে পড়েছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

রাজাকারের তালিকায় নাম ওঠে বঙ্গবন্ধুর সহপাঠী ও বন্ধু মজিবুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর, যা এ তালিকাকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর পর বিতর্কের মুখে বুধবার ওই তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জানানো হয়, পরে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com