Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৪:১২ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৯

প্রথম হিজাব পরিহিতা এমপি পেল ব্রিটিশ পার্লামেন্ট

ব্রিটেনের পার্লামেন্টে মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম যাচ্ছেন হাউস অব কমন্সে। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী এমপির নাম আফসানা বেগম। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। লেবার দলের প্রার্থী আফসানা পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক […]

প্রথম হিজাব পরিহিতা এমপি পেল ব্রিটিশ পার্লামেন্ট
২ মিনিটে পড়ুন |

ব্রিটেনের পার্লামেন্টে মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম যাচ্ছেন হাউস অব কমন্সে। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী এমপির নাম আফসানা বেগম।

পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। লেবার দলের প্রার্থী আফসানা পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।

প্রথমবারই বিপুল ব্যবধানে জয় পেলেন আফসানা। তার বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপির সংখ্যা বেড়ে হলো চারজন।

বাংলাদেশে আফসানা বেগমের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠেছেন তিনি।

সদ্য অনুষ্ঠিত ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির চরম ভরাডুবি হয়েছে।

এদিকে প্রথম বিজয়ী এমপি আফসানা তার আসনের ভোটার, ক্যাম্পেইনার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, আমার নির্বাচনী প্রচারণায় লেবার পার্টি এবং আমার বন্ধু ও পরিবারের সদস্যরা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ভবিষ্যত কাজেও তারা সহযোগিতা করবেন বলে আমার প্রত্যাশা থাকবে।

প্রসঙ্গত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনটি মূলত বাংলাদেশি অধ্যুষিত। এটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত।

প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। চলতি বছরের শুরুর দিকে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

তখন অনেকটা চমক দেখানোর মতো করে আসনটিতে মনোনয়ন পেলেন বাঙালি তরুণী আফসানা বেগম। তিনি লেবার দলের লন্ডন রিজিয়ন শাখার সদস্য।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com