কুলাউড়ায় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রজেক্টের সাইট অফিসের আয়োজনে সভায় সিলেট বিভাগীয় কার্যালয়ের ইসিএ ম্যানেজমেন্ট অফিসার ও সহকারী পরিচালক পারভেজ আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইসরাত জাহান পান্না। সভায় হাকালুকি হাওরের জীববৈচিত্র্য […]
কুলাউড়ায় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রজেক্টের সাইট অফিসের আয়োজনে সভায় সিলেট বিভাগীয় কার্যালয়ের ইসিএ ম্যানেজমেন্ট অফিসার ও সহকারী পরিচালক পারভেজ আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইসরাত জাহান পান্না। সভায় হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে সরকারের পাশাপাশি হাওর পাড়ের জনগনকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পরে হাকালুকি হাওরে নিযুক্ত ১৩জন জীববৈচিত্র্য সংরক্ষণকর্মীকে ইউনির্ফম ও সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন স্ট্রেংদেনিং অ্যান্ড কনসলিডেশন অভ সিবিএ-ইসিএ প্রজেক্টের কুলাউড়া কার্যালয়ের প্রশাসনিক সহকারি সাইদ আল শাহিন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||