জেলায় জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মহিন উদ্দিন উপ-পরিদর্শক (এস আই) পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার ২৮ নভেম্বর ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন। ২০০৫ সালে মহিন উদ্দিন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন জেলার থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৪ সালে এএসআই হিসেবে কুলাউড়া […]
জেলায় জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মহিন উদ্দিন উপ-পরিদর্শক (এস আই) পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার ২৮ নভেম্বর ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
২০০৫ সালে মহিন উদ্দিন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন জেলার থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৪ সালে এএসআই হিসেবে কুলাউড়া থানায় যোগদান করেন। বর্তমানে বড়লেখা থানার অধীনে শাহবাজপুর তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। মৌলভীবাজার জেলার মধ্যে চলতি বছরে পুলিশে কর্মরত একমাত্র কর্মকর্তা হিসেবে মহিন উদ্দি ন এ পদোন্নতি পেয়েছেন। পুলিশে যোগদানের পর থেকে দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে আসছিলেন পুলিশের এ চৌকষ কর্মকর্তা। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে সফলভাবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সাথেও সম্পর্ক বেশ সূদৃঢ় রয়েছে তাঁর।
মহিন উদ্দিন বলেন, নিজের সততা ও কঠোর পরিশ্রমের বিনিময়ে এ পদোন্নতি পেয়েছি। এজন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। এখন দায়িত্ব আরো বেড়ে গেছে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কাম্য।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||