Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

খেলা
৯:৫৪ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০১৯

২৮ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে আসতে চায় ম্যানইউ

ইংল্যান্ডের নামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। এই ক্লাবটিকেই আগামী বছর আনতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এর মধ্যে কথাবার্তাও খানিকটা এগিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী বছরের ২৩ অথবা ৩০ জুলাই বাংলাদেশে খেলতে আসতে চায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে বাংলাদেশ সফররত ক্লাবটির প্রতিনিধিদলের সঙ্গে […]

২৮ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে আসতে চায় ম্যানইউ
১ মিনিটে পড়ুন |

ইংল্যান্ডের নামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। এই ক্লাবটিকেই আগামী বছর আনতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এর মধ্যে কথাবার্তাও খানিকটা এগিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী বছরের ২৩ অথবা ৩০ জুলাই বাংলাদেশে খেলতে আসতে চায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে বাংলাদেশ সফররত ক্লাবটির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ’ আয়োজনের উদ্যোক্তারা জানিয়েছেন, ৩ মিলিয়ন ইউরো চেয়েছে ইংলিশ ক্লাবটি। টাকায় যে অঙ্ক ২৮ কোটি ২ লাখ টাকার মতো। ম্যানইউ’র ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে আগেই জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

গত রোববার তিনি জানিয়েছিলেন, আগামী জুন মাসে ক্লাবটি বাংলাদেশে আসতে চায়। তারই অংশ হিসেবে আজ ক্লাবটির একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। প্রতিনিধি দল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, তারা আগামী বছরের ২৩ অথবা ৩০ জুলাই বাংলাদেশে আসতে চায়।

তবে প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ দল কারা হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইউরোপেরই নামী কোনো ক্লাবকে তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য আনতে চায় বাফুফে। আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, ম্যানইউ’র প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেইমার, এমবাপ্পেদের ক্লাব পিএসজি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। লিওনেল মেসির বার্সেলোনাও আছে বাফুফের ভাবনায়।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com