Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাণিজ্য
১১:০৮ পূর্বাহ্ণ, ২৪ নভেম্বর ২০১৯

দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা

রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে। শেষ দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। এর আগে হু হু করে বেড়ে পেঁয়াজের দাম পৌঁছায় ২৫০ টাকায়। এরপর গত সপ্তাহে পেঁয়াজের দাম কমে দুইশ টাকার নিচে আসে। অস্বাভাবিক বাড়ার পর ধারাবাহিকভাবে কমে ভালো মানের দেশি পেঁয়াজ ১৮০ এবং নিম্ন মানের পেঁয়াজ […]

দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা
১ মিনিটে পড়ুন |

রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমার পর আবারও বাড়তে শুরু করেছে। শেষ দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা।

এর আগে হু হু করে বেড়ে পেঁয়াজের দাম পৌঁছায় ২৫০ টাকায়। এরপর গত সপ্তাহে পেঁয়াজের দাম কমে দুইশ টাকার নিচে আসে। অস্বাভাবিক বাড়ার পর ধারাবাহিকভাবে কমে ভালো মানের দেশি পেঁয়াজ ১৮০ এবং নিম্ন মানের পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়।

বর্তমানে ভালো মানের পেঁয়াজের কেজি ২২০ এবং নিম্ন মানের পেঁয়াজের কেজি ১৭০ টাকায় পৌঁছেছে।

তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজের বাজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে। কারণ আগামী দশ দিনের মধ্যে দেশি পেঁয়াজ ওঠা শুরু হবে।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে শনিবার এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী দশ দিনের মধ্যে দেশি পেঁয়াজ ওঠা শুরু হবে। তখন বাজার নিয়ন্ত্রণে আসা শুরু হবে। এছাড়া আশা করছি, ২৯ তারিখের মধ্যে কম করে হলেও ১২ হাজার টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে আসবে।’

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com