Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাণিজ্য
১০:০৯ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০১৯

আবারও বেড়েছে স্বর্ণের দাম

মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানায় বাজুস।এর আগে […]

আবারও বেড়েছে স্বর্ণের দাম
১ মিনিটে পড়ুন |

মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানায় বাজুস।এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হচ্ছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হচ্ছে। একইভ‍াবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৪৯ হাজার ৫১৩ টাকা দামে প্রতি ভরি বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com