ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জানা যায়, শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। গত […]
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা যায়, শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
গত ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। এছাড়া ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||