Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

সাহিত্য
১০:২১ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৯

কুলাউড়ায় রাজনৈতিক নেতৃবৃদের সাথে রবীন্দ্রনাথ শতবর্ষ উদযাপন কমিটির বৈঠক

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলভীবাজারের কুলাউড়ায় আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে রবীন্দ্রনাথ শতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরশহরের একটি রেস্টুরেন্টে কমিটির আহ্বায়ক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান(সাবেক অতিরিক্ত সচিব) এম আব্দুর রউফ সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব উপাধক্ষ্য আব্দুল হান্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী […]

কুলাউড়ায় রাজনৈতিক নেতৃবৃদের সাথে রবীন্দ্রনাথ শতবর্ষ উদযাপন কমিটির বৈঠক
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলভীবাজারের কুলাউড়ায় আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে রবীন্দ্রনাথ শতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরশহরের একটি রেস্টুরেন্টে কমিটির আহ্বায়ক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান(সাবেক অতিরিক্ত সচিব) এম আব্দুর রউফ সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব উপাধক্ষ্য আব্দুল হান্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন,আওয়ামী লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু,উপজেলা বিএন পির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু,বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল,উপজেলা জাসদ সভাপতি ময়নুল ইসলাম শামীম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফজলু,পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি খুরশেদ মিয়া,সাধারণ সম্পাদক গৌরা দে, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক সিপার উদ্দিন আহমেদ,নারী নেত্রী নেহার বেগম,এডভোকেট এটিএম মান্নান,প্রেস ক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, কমিউনিস্ট পার্টির নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা মোঃআব্দুর রব মাহবুব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,সাংবাদিক কামাল হাসান,উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহীদ,সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ,শ্রমীকলীগ নেতা মখন মিয়া,বিএন পি নেতা হাজী রফিক মিয়া ফাতু, যুবলীগ নেতা কামরুল বক্স,বিএন পি নেতা শামীম আহমদ,সাবেক কাউন্সিল ইউনুস আলী, কমিটির অন্যতম শফিক মিয়া আফিয়ান,ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম রুমেল কলেজ ছাত্রলীগ নেতা জেবু প্রমুখ।

এছাড়াও আওয়ামীলীগ, বিএনপি,জাসদ কমিউনিষ্ট সহ আরো অনেক রাজনৈতিক অংগ সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপন কমিটির আহব্বায়ক আব্দুর রউফ বিকেল ৪ টায়কুলাউড়া ক্লাব সংগঠনের সাথে মতবিনিময় করেন এবং বিকেল ৫ টায় মার্দাসা ও কলেজ শিক্ষকদের সাথে অনুষ্ঠান সফল করার লক্ষে র্সাবিক সহযোগিতা চান।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com