দেশ দিগন্ত ডেক্স: বীমা শিল্পের অনন্য ব্যক্তিত্ব এবং বিজিআইসির প্রতিষ্ঠাতা মরহুম এম.এ. সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ ১৭ অক্টোবর দুপুরে তার নিজ উপজেলা কুলাউড়ার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিজিআইসির চেয়ারম্যান ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি তৌহিদ সামাদ। স্বাগত বক্তব্য প্রদান করেন […]
দেশ দিগন্ত ডেক্স: বীমা শিল্পের অনন্য ব্যক্তিত্ব এবং বিজিআইসির প্রতিষ্ঠাতা মরহুম এম.এ. সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ ১৭ অক্টোবর দুপুরে তার নিজ উপজেলা কুলাউড়ার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিজিআইসির চেয়ারম্যান ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি তৌহিদ সামাদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিজিআইসির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ সাঈফুদ্দিন চৌধুরী মিন্টু। বক্তব্য প্রদান করেন, সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সাবরিনা সামাদ ফিরোজী। স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ। এছাড়াও আলোচনায় অংশ নেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, বিআরডিবির চেয়ারম্যান চেয়ারম্যান ফজলুল হক, বিজিআইসির কুলাউড়া শাখার সহকারী ব্যবস্থাপক সারওয়ার আলম শিপন প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বিজিআইসির (ঢাকা) জনসংযোগ বিভাগের প্রধান ব্যবস্থাপক সালাম মাহমুদ।
আলোচনা শেষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আহসান উদ্দীন ও হাফিজ আনসার উদ্দিন। পরে গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার সহস্রাধিক মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হয়।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||