Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
১০:১৮ অপরাহ্ণ, ৭ আগস্ট ২০১৯

কুলাউড়ার মনুনদী ভাঙ্গনে বন্ধ দুটি সড়ক, বিকল্প সড়ক চালুর দাবিতে ঠিকানা ফাউণ্ডেশনের চেয়ারম্যান এম এম শাহিন

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী রক্ষা বাঁধ ভাঙ্গণের ফলে বন্ধ দুইটি আঞ্চলিক সড়কের বিকল্প সড়ক চালুর দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির কাছে লিখিত আবেদন করেছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ ও ঠিকানা ফাউণ্ডেশনের চেয়ারম্যান এম এম শাহিন। মঙ্গলবার (৬ আগস্ট) কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু নদী রক্ষা বাঁধ […]

কুলাউড়ার মনুনদী ভাঙ্গনে বন্ধ দুটি সড়ক, বিকল্প সড়ক চালুর দাবিতে ঠিকানা ফাউণ্ডেশনের চেয়ারম্যান এম এম শাহিন
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী রক্ষা বাঁধ ভাঙ্গণের ফলে বন্ধ দুইটি আঞ্চলিক সড়কের বিকল্প সড়ক চালুর দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির কাছে লিখিত আবেদন করেছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ ও ঠিকানা ফাউণ্ডেশনের চেয়ারম্যান এম এম শাহিন।

মঙ্গলবার (৬ আগস্ট) কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মনু নদী রক্ষা বাঁধ ভাঙ্গণ পরির্দশন করে এলাকার বেশ কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি লাঘবে ও বিকল্প সড়ক চালুর দাবিতে ‘বুকের ভিতর কুলাউড়া’ নামে এক লিখিত পত্রের মাধ্যমে তিনি এই আবেদন করেন।
তিনির লিখিত আবেদন থেকে জানা যায়, গত মাসে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে মৌলভীবাজারের মনু নদীতে পানি বেড়ে যায়। এরপর থেকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার এলাকায় মনু রক্ষা বাঁধে তিন দফা ভাঙ্গনে বিশাল অংশ নদীগর্ভে তলিয়ে যায়। বর্তমানে এই বাঁধের কাউকাপন অংশের পার্শ্ববর্তী হাজিপুর-হাশিমপুর ও কটারকোনা-তারাপাশা আঞ্চলিক দুইটি পাকা সড়কে ফাটল ও ভাঙ্গণের ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

তাই এই সড়কে চলাচলকারী তিনটি ইউনিয়নের অর্থশতাধিক গ্রামের মানুষ বর্তমানে অচল হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ যাবৎ এই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ। এমতাবস্থায় মানুষের ভোগান্তি চরমে। সড়ক দুটি বন্ধ থাকায় স্থানীয় বাজারগুলোতে দ্রব্য মূল্যের দাম বেড়েই যাচ্ছে। এতে জনজীবনে এর বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়ভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে তিনি মন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ ও সাহায্য কামনা করেন।


এদিকে সড়ক দুটির বিকল্প সড়ক চালুর দাবিতে ইতোমধ্যে স্থানীয়রাও দাবি তুলেছেন। হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সামাজিক যোগাযোগ ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে দাবী জানান এবং সরকারের উদ্দেশ্যে খোলা চিটি লিখেন তাঁর ফেইসবুক টাইমলাইনে।এছাড়া দেশের জাতীয় বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেক্টনিক্স মিয়িয়া গুরুত্ব সহকারে প্রকাশ প্রায় এ বিষয়টি। জনভোগান্তি দুর করতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রাও।

 

 

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com