Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
১:২৯ পূর্বাহ্ণ, ৪ জুন ২০১৯

বরমচালে অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

ছয়ফুল আলম সাইফুল :: বরমচালের একজাঁক তরুণ শিক্ষার্থীদের প্রাণের সংগঠন তাদের ব্যক্তিগত অর্থায়নে সংগঠনের নের্তৃবৃন্দদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মত এবারও বরমচাল দারিদ্র কল্যাণ সংগঠনের উদ্দোগে অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী প্রদান করা […]

বরমচালে অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুল :: বরমচালের একজাঁক তরুণ শিক্ষার্থীদের প্রাণের সংগঠন তাদের ব্যক্তিগত অর্থায়নে সংগঠনের নের্তৃবৃন্দদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মত এবারও বরমচাল দারিদ্র কল্যাণ সংগঠনের উদ্দোগে অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মুহিন সাহির সভাপতিত্বে ও নাইমুর রহমান সাহানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী প্রদানের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা, সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম খান সুইট, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোক্তাদির মুক্তার, ফুলেরতল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক হেলাল খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারন সম্পাদক বোরহান উদ্দিন।


এসময় অন্যান্যে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চেীধুরী ইমরান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার, কুলাউড়া ডাকের বার্তা সম্পাদক এম মছব্বির আলী, কেবিসি নিউজের বার্তা প্রধান ও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ন-সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখই, কেবিসি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীরা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, বরমচাল ইউপি সদস্য ্মোঃ ফখরুল ইসলাম, আশরাফুল ইসলাম রাজীব, যুবলীগ নেতা তাজুল ইসলাম সাইকুল, সমাজ সেবক বাদশা মিয়া, শিক্ষক মুহিবুর রহমান, অনুষ্টান শুরুর প্রথমার্ধে প্রবিত্র কোরআন তেলাওয়াত করেন সোহান আহমদ। তাছারা ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সকল নের্তৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com