Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
৯:০৫ অপরাহ্ণ, ২ জুন ২০১৯

কোকিলদের পদে বসিয়ে বিএনপিকে দেউলিয়া করবেন না : খোরশেদ

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ইফতার অনুষ্ঠানে এসে ভালো লাগছে। এখানে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলেই আছে। আজকে আমাদের দলের মধ্যে কাঁদা ছোড়াছোড়ি হয়। এসব বন্ধে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা উদ্যোগ নিতে পারেন। আজকে বিএনপির অবস্থা খারাপ করার পিছনে দলের কমিটিগুলোতে বসন্তের কোকিল, অসাংগঠনিক ও […]

কোকিলদের পদে বসিয়ে বিএনপিকে দেউলিয়া করবেন না : খোরশেদ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ইফতার অনুষ্ঠানে এসে ভালো লাগছে। এখানে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলেই আছে। আজকে আমাদের দলের মধ্যে কাঁদা ছোড়াছোড়ি হয়। এসব বন্ধে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা উদ্যোগ নিতে পারেন। আজকে বিএনপির অবস্থা খারাপ করার পিছনে দলের কমিটিগুলোতে বসন্তের কোকিল, অসাংগঠনিক ও বাইরের লোকদের দিয়ে কমিটি করা অনেকটা দায়ী। দল করে দলের জন্য কাজ করে আজ করুন অবস্থায় রয়েছে এমন অনেক নেতাকর্মী রয়েছে তাদেরকে অবশ্যই স্থান দিতে হবে। আপনারা দলের নেতাকর্মীদের মূল্যায়ন না করে দলের মধ্যে ভাইরাস পুষে রাখবেন না। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে, এক হয়ে কাজ করতে হবে। ঘরের মধ্যে বিবাদ তৈরী করে রেখে আমরা কখনোই আগাতে পারবোনা। শনিবার (১ জুন) শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশকে ও দলকে ভালোবেসে আমাদেরকে খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করতে হবে। কিন্তু আমরা কি তার মুক্তির জন্য নিজেরা কিছু করতে পেরেছি। আমাদেরকে নিজেদের মধ্যে এই দ্বন্দ্বের অবসান করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com