দেশদিগন্ত নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর বিএনপি, বিভিন্ন অঙ্গ […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
রোববার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
‘আর এ জন্যই মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করার মাধ্যমে বেগম জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামিনে বাধাপ্রদানসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসাটুকুও দেয়া হচ্ছে না। ’
বিএনপির এ নেতা বলেন, রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনদাবির প্রতি তোয়াক্কা না করে বেগম জিয়ার ওপর নিষ্ঠুর আচরণ অব্যাহত রেখেছেন। তবে জনগণ দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||