দলীয় প্রধানের ১৪ মাস কারাবরণের পরে দলের নেতারা এখন বুঝতে পেরেছেন আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করা সম্ভব নয়। তাই একমাত্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চান তারা। আন্দোলনের অংশ হিসেবে দলকে পুনর্গঠন এর গুরুত্ব দিচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা বিএনপি, তাঁতী দল, কৃষক দল, ওলামা দল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা […]
দলীয় প্রধানের ১৪ মাস কারাবরণের পরে দলের নেতারা এখন বুঝতে পেরেছেন আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করা সম্ভব নয়। তাই একমাত্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চান তারা। আন্দোলনের অংশ হিসেবে দলকে পুনর্গঠন এর গুরুত্ব দিচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা বিএনপি, তাঁতী দল, কৃষক দল, ওলামা দল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে দলকে ঢেলে সাজাতে মরিয়া বিএনপি। দল পুনর্গঠন করে আন্দোলনে নামতে চায় বিএনপি।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন, আমরণ অনশন এবং প্রতিবাদ কর্মসূচিতে দ্বিমত রয়েছে দলের অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে। এমন কর্মসূচির মাধ্যমে যদি নেতাকর্মীরা মরেও জায় তবুও দলীয় প্রধানের মুক্তি মিলবে না। বেগম জিয়াকে মুক্ত করতে হলে রাজপথ ছাড়া বিকল্প কোন পথ নেই। তার মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি নেতাকর্মীরা। স্বেচ্ছায় কারাবরণ করতে চান তারা।বিএনপি নেতাদের পাশাপাশি ২০ দলীয় জোটের নেতারা এবং ঐক্যফ্রন্টের নেতারা ওনার জন্য জোর দাবি জানান। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নির্ধারণসহ সার্বিক বিষয়ে ২০ দলীয় জোটের সথে আলোচনার জন্য আজ সন্ধ্যায় বৈঠক ডেকেছে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ রবিবার (৭ এপ্রিল) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের শীর্ষ স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। স্লোগান দিয়ে তার মুক্তি হবে না।দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে। আন্দোলন না করলে খালেদা জিয়া ও ‘গণতন্ত্রকে’ মুক্ত করা সম্ভব হবে না।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির অনশনে বলেন, হলের ভেতরে গণ-অনশন করে ১০০ বছরেও শেখ হাসিনাকে নড়াতে পারবেন না। এই ‘অবৈধ’ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি আপনারা করতে পারেন না। করলে আপনাদের পতন হবে। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, যদি রাস্তায় নামতে পারেন, নামেন। আরও ১০টা মামলা হবে। দেশটা তো কারাগার হয়ে গেছে। যদি রাস্তায় নামতে পারেন তাহলে শেখ হাসিনা এক সময় বলবে ছেড়ে দে মা, আমি গেলাম, আমাকে মাফ করো।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||