দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ভাইস চ্যান্সেলরদের নিয়ে দিনব্যাপী ‘ইন্টারনেশনাল কনভেশন অব ভাইস চ্যান্সেলর’স (আইসিভিসি-২০১৯)’ অনুষ্ঠানে যোগ দিতে সিলেট পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শনিবার (৬ এপ্রিল) সকাল ৮ টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ভাইস চ্যান্সেলরদের নিয়ে দিনব্যাপী ‘ইন্টারনেশনাল কনভেশন অব ভাইস চ্যান্সেলর’স (আইসিভিসি-২০১৯)’ অনুষ্ঠানে যোগ দিতে সিলেট পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
শনিবার (৬ এপ্রিল) সকাল ৮ টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এসময় বিমান বন্দরে অভ্যর্থনা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুমান প্রমুখ।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||