Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য
১২:৩৬ পূর্বাহ্ণ, ৫ এপ্রিল ২০১৯

ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের দেবেশ সভাপতি ও হিমু সাধারন সম্পাদক 

চৌধুরী আবু সাঈদ ফুয়াদঃ ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে প্যারিসের বাংলা ভিশন ব্যুরো অফিসে বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে ও মোহা. আব্দুল মালেক হিমুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু […]

ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের দেবেশ সভাপতি ও হিমু সাধারন সম্পাদক 
চৌধুরী আবু সাঈদ ফুয়াদঃ
১ মিনিটে পড়ুন |

চৌধুরী আবু সাঈদ ফুয়াদঃ ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে প্যারিসের বাংলা ভিশন ব্যুরো অফিসে বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে ও মোহা. আব্দুল মালেক হিমুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি দেলওয়ার হোসেন সেলিম, বাসুদেব গোস্বামী, জামিল আহমদ সাহেদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়াকে সভাপতি এবং এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি মোহা. আব্দুল মালেক হিমুকে সাধারন সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অপু আলম, সহ-সভাপতি দেলওয়ার হোসেন সেলিম নির্বাচিত হন। সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপ কে নতুন কমিটির ১নং সদস্য করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com