Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য
৩:৪২ অপরাহ্ণ, ২১ ফেব্রুয়ারি ২০১৯

কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল আলম চৌধুরীকে সংবর্ধনা

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার ডঃ সাইফুল আলম চৌধুরী দেশে আগমন উপলক্ষে গত বুধবার ৮১’ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজে সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুলাউড়া শহরের একটি চাইনিজ রেস্টেুরেন্টে ৮১’ব্যাচ কুলাউড়া এনসিস্কুল এন্ড কলেজে সংগঠনের কো-চেয়ারম্যান সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুজ্জামান সজলের পরিচালনায় […]

কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল আলম চৌধুরীকে সংবর্ধনা
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার ডঃ সাইফুল আলম চৌধুরী দেশে আগমন উপলক্ষে গত বুধবার ৮১’ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজে সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুলাউড়া শহরের একটি চাইনিজ রেস্টেুরেন্টে ৮১’ব্যাচ কুলাউড়া এনসিস্কুল এন্ড কলেজে সংগঠনের কো-চেয়ারম্যান সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুজ্জামান সজলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮১’ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজ সংগঠনের সংবর্ধিত নেতা সংগঠনের সদস্য, যুক্তরাজ্যর বিশিষ্ট কমিউনিটি নেতা ড. সাইফুল আলম চৌধুরী, সংগঠনের কো-চেয়ারম্যান মৌলভীবাজার জেলা অনলাইন এসোশিয়েসনের জেলা সেক্রেটারী, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সদস্য প্রভাষক সিপার উদ্দিন, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, ডাঃ অমলেন্দু চক্রবর্তী (বিপুল), হাবিবুর রহমান সেলিম, ডাঃ রতিশ চক্রবর্তী, কবির আহমদ, স্বজন কুমার দেব,জয়নুল ইসলাম জুনেদসহ অন্যান্যরা। সংবর্ধিত ডঃ সাইফুল জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় তাকে সম্মান জানানোর জন্য ৮১.ব্যাচ কুলাউড়া এনসি স্কুল এন্ড কলেজ সংগঠনের সকল বন্ধু বান্ধবসহ সুধীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীরা সবসময় দেশ ও এলাকার কথা ভাবেন এবং চিন্তা করেন।

তিনি বলেন, এ সংগঠন বিভিন্ন সময়ে দেশ ও জাতির সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রনী ভুমিকা পালন করেছে এবং করে যাবে। তিনি তার পক্ষ থেকে এ সংগঠননের কার্যক্রমকে আরো গতিশীল করতে সহযোগিতার আশ্বাস প্রদান করে ভবিষৎতে জন সেবায় আত্মনিয়োগ করার আশাবাদ পোষন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com