Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য জাতীয়
৩:৫৭ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০১৯

কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর, ভাইস চেয়ারম্যান রামভজন, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস নির্বাচিত

ছয়ফুল আলম সাইফুলঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। ১৮ মার্চ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ৪৯ হাজার ১৮৪ ভোট পেয়ে […]

কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর, ভাইস চেয়ারম্যান রামভজন, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস নির্বাচিত
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। ১৮ মার্চ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ৪৯ হাজার ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’র ছোট ভাই আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: ইমতিয়াজ আহমেদ (বুলবুল) আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৪৫০ ভোট। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী আব্দুল আহাদ মিনার হাতুড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী টিবওয়েল প্রতিক নিয়ে ৩১ হাজার ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিদ্দেক আলী তালা প্রতিক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৭৭৯ ভোট। এছাড়া শাব্বির এলাহী চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৭৬৮ ভোট ও বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল মুয়ীন (ফারুক) মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৮২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষিকা বিলকিস বেগম পদ্মফুল প্রতিক নিয়ে ৩৮ হাজার ৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেত্রী পারভীন আক্তার লিলি ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৩৫৪ ভোট।

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭২টি ভোটকেন্দ্রে মোট ১ লক্ষ ৭৯ হাজার ৪০০ ভোটের মধ্যে সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৭০ হাজার ৯৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১ হাজার ৯৪৮টি ভোট বাতিল হয় এবং মোট ৬৮ হাজার ৯৯৯ টি ভোট বৈধ হয়। ভোট প্রদানের হার শতকরা ৪০ ভাগ।

সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার প্রাথমিক বেসরকারী ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মো: রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে রামভজন কৈরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিস বেগমকে নির্বাচিত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

মৌলভীবাজার মুক্ত দিবস আজ
৩ বছর আগে
মৌলভীবাজারে জাতীয় চার নেতাকে স্মরণ
৫ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com