বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে […]
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
তিনি বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা আমরা ঘোষণা করেছিলাম তা বইমেলার কারণে স্থগিত করছি। ওইদিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপি প্রতিবাদ সভা করবে। পরদিন ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, নজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ ও সেলিম রেজা হাবিব।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||