দেশদিগন্ত নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১৫৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবর রহমান জানিয়েছেন, এ বছর ১০ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তিনি বলেন, মোট ১৫৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত […]
দেশদিগন্ত নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১৫৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবর রহমান জানিয়েছেন, এ বছর ১০ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
তিনি বলেন, মোট ১৫৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এরমধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, সি-গ্রেড থেকে ১৪ জন, বি-গ্রেড থেকে ৫ জন, এ-মাইনাস থেকে ২১ জন ও এ-গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে আরও ৩৭ জন পরীক্ষার্থী।এছাড়া বিভিন্ন গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ২৫ জন পরীক্ষার্থী। একইসঙ্গে ৬১ জন পরীক্ষার্থীর বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||