Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
৭:১৮ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০১৯

জুড়ীকে অচিরেই পৌরসভা করা হবে-শাহাব উদ্দিন এমপি

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে মডেল উপজেলায় উন্নীত ও জুড়ী বাজারকে অচীরেই পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। গত বৃহস্পতিবার রাতে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেয়া গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। জুড়ী শিশু পার্কে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা সভায় সভাপতিত্ব […]

জুড়ীকে অচিরেই পৌরসভা করা হবে-শাহাব উদ্দিন এমপি
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে মডেল উপজেলায় উন্নীত ও জুড়ী বাজারকে অচীরেই পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। গত বৃহস্পতিবার রাতে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেয়া গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

জুড়ী শিশু পার্কে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল হোসেন। উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, ফুলতলা ইউপি চেয়ারম্যান ও জুড়ী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি আরো বলেন, তার প্রথম কাজ হচ্ছে নিজের মন্ত্রণালয়কে দূর্ণীতিমুক্ত করা। জুড়ী উপজেলাকে একটি মডেল উপজেলা এবং শহরকে পৌরসভায় রূপান্তরসহ তার নির্বাচনী এলাকার সর্বক্ষেত্রে উন্নয়ন কাজ করে যাবেন। তিনি বলেন, বড়লেখা ও জুড়ীর উন্নয়নের জন্য সর্বাগ্রে সকল শ্রেণীর সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের দূর্ণীতি ছাড়তে হবে। তবেই অত্রাঞ্চল এগিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com