ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাসেল ও সোহেল এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে দুই ভাই খুন মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখা বিএনপির গ্রুপিং, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দুতাবাস পর্তুগাল মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন পর্তুগালে নতুন বেতন বিপ্লব: মন্টিনিগ্রোর উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ :দেশের রাজনীতিতে নতুন অধ্যায়

আমি নামে মাত্র মুসলমান ছিলাম, রাসুলের সীরাত আমাকে পরিবর্তন করেছে: ইমরান খান

দেশদিগন্ত নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
  • / ৩৮৪ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি একজন নামে মাত্র মুসলমান ছিলাম। বাবা আমাকে ডেকে ডেকে জুমা পড়তে নিয়ে যেতো। যখন রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী(সীরাত) পড়া আরম্ভ করলাম আমার জীবনে পরিবর্তন আসা শুরু করলো।

মঙ্গলবার (২০ নভেম্বর) ইসলামাবাদে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত শীর্ষক সেমিনারে নিজের বক্তব্য দানকালে ইমরান খান এ কথা বলেন।

ইমরান খান বলেন, আমি যখন ক্রিকেট খেলছিলাম তখন বশির নামের একজন বুযুর্গের সাথে সাক্ষাৎ হয়। ওই বুযুর্গ আমাকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করতেন। তিনি আমার ঈমানী রাস্তার সমস্যাগুলো দূর করেছেন। তিনি বলতেন, ‘কুরআনের সঠিক বুঝ অন্তরে তখনই আসবে যখন অন্তরে ঈমানের আলো থাকবে’।

বুযুর্গ আমাকে বলতেন, যখন আল্লাহর উপর বিশ্বাস চলে আসে তখন জীবনের পরিবর্তন এমনি শুরু হয়ে যায়। এই দ্বীন অনেক জিহাদ-পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত এসেছে। যা আমাদের হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। জীবনে দুটি রাস্তা হয়ে থাকে, একটি নিজে চলার পথ আরেকটি মানুষকে দায়িত্বশীল বানায়।

উনি খুব বেশি এ কথাটা বলতেন, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সফলতা রাষ্ট্রক্ষমতার মধ্যে নেই। সফলতা অনুভূতি ও দয়ার মাধ্যমে তৈরি হয়।

ইমরান খান বলেন, আমরা উচ্চ শিক্ষাতে বিশেষকরে তিনটি বিশ্ববিদ্যালয়ে রাসুলের সীরাতকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছি। বদর যুদ্ধের ১১ বছর পর রোমানরা খালিদ ইবনে ওয়ালিদের পায়ের নিচে এসে পতিত হয়। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এতো মহান নেতা ছিলেন যে মাত্র ১১ বছরে মুসলমানদেরকে পরাশক্তিতে পরিণত করেছেন। বিজ্ঞানীরা রিসার্চ করা শুরু করেছে, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এতদ্রুত মানুষকে পরিবর্তন করেছেন!
শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তায়ালা ‘রাহমাতুল্লিল আলামীন'(সারাবিশ্বের শান্তির বার্তাবাহক) বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনীকে ইতিহাসের অংশ বানিয়ে রেখেছেন।

আমি বর্তমান যুবকদের উদ্দেশ্যে বলবো, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাধারণ মানুষকে মহামানবে পরিনত করেছেন তা অনুসরণ করুন। এ পর্যন্ত কোনো মানুষ এমন করে দেখাতে পারেনি যা আমাদের নবী করে গেছেন।

ইমরান খান আরো বলেন, আমি বিশ্বের বিভিন্ন দেশে মানুষকে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে প্রভাবিত করার লক্ষে সেমিনার করার আবেদন করবো। প্রতি বছর আমরা বার্ষিক সম্মেলনের আয়োজন করবো যেখানে বাহির থেকেও স্কলারগণ উপস্থিত হবেন। মানুষকে এটা বুঝাবো যে আল্লাহ রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে কেনো রাহমাতুল্লিল আলামীন আখ্যায়িত করা হয়েছে

পোস্ট শেয়ার করুন

আমি নামে মাত্র মুসলমান ছিলাম, রাসুলের সীরাত আমাকে পরিবর্তন করেছে: ইমরান খান

আপডেটের সময় : ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯