Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৭:২১ অপরাহ্ণ, ৯ জানুয়ারি ২০১৯

একসাথে চার সন্তান প্রসব করলেন রাজশাহীর নাজনিন নাহার

দেশদিগন্ত নিউজ ডেস্ক: রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন। মামুনুর […]

একসাথে চার সন্তান প্রসব করলেন রাজশাহীর নাজনিন নাহার
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন। মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী নগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করেন। সেখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। জন্মের সময় চার নবজাতকের মধ্যে দুই ছেলের ওজন আড়াই পাউন্ড করে। আর দুই মেয়ে শিশুর ওজন ২ পাউন্ড করে। চার নবজাতকের দাদা মনসুর রহমান জানান, একসঙ্গে পরিবারে চার অতিথি আসায় সবাই খুশি। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকছেই। বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com