Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
৬:২০ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০১৯

শিক্ষার আলো ছড়াচ্ছে কমলগঞ্জের আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের শিক্ষার আলো ছড়াচ্ছে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল। হাঁটিহাঁটি পা পা করে সফলতার দেড় যুগ পেরিয়ে আধুনিক শিক্ষায় মানসম্পন্ন বিকাশে এক ধাপ এগিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে এ বিদ্যাপীঠ। উন্নত শিক্ষার পরিবেশ বজায় রাখতে জানুয়ারী ২০১৯ সাল থেকে পাঠদান শুরু হয়েছে শিফট পদ্ধতিতে। জানা যায়, প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণী […]

শিক্ষার আলো ছড়াচ্ছে কমলগঞ্জের আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল
ছয়ফুল আলম সাইফুলঃ
৩ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের শিক্ষার আলো ছড়াচ্ছে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল। হাঁটিহাঁটি পা পা করে সফলতার দেড় যুগ পেরিয়ে আধুনিক শিক্ষায় মানসম্পন্ন বিকাশে এক ধাপ এগিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে এ বিদ্যাপীঠ। উন্নত শিক্ষার পরিবেশ বজায় রাখতে জানুয়ারী ২০১৯ সাল থেকে পাঠদান শুরু হয়েছে শিফট পদ্ধতিতে।

জানা যায়, প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালুকৃত আম্বিয়া কিন্ডার গার্টেনে ২৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা হয়। বর্তমানে প্রায় আড়াইশ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যাত্রা পর থেকেই সুনামের সাথে সকল অবদান রেখে চলেছে এ স্কুল। প্রত্যেক শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা যেমন সরকারের দায়িত্ব তেমনি সমাজের প্রত্যেক নাগরিকেরও অবশ্য করনীয়। এরই ধারাবাহিকতাই প্রতিটা পরিবারে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে কলেজ রোডে নছরতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার মো. সালাহ উদ্দীন তার মা মরহুম আম্বিয়া খাতুনের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন।

২০০১ সালে থেকে একটি শাখা নিয়ে কাজ শুরু করলেও চলতি বছর জানুয়ারী হতে এক সাথে দু’টি শাখা নিয়ে কাজ করতে যাচ্ছে এই প্রতিষ্ঠান। শিক্ষার মান প্রসারে সৃজনশীলতার আঙ্গীকে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা দীর্ঘ দেড় যুগ ধরে সেবা দিয়ে যাচ্ছে মেধাবী সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও। শিক্ষার পাশাপাশি প্রতিটি কার্য দিবসসহ সাংস্কৃতিক আঙ্গীনায়ও পিছিয়ে নেই স্কুলের ছাত্রছাত্রীরা। রয়েছে স্কুলের লেখাপাড়ার বাহিরেও শিক্ষাসফর, মা সমাবেশ, ক্লাস পার্টি, বার্ষিক মিলাদ, সরস্বতী পুজা, বার্ষিক ক্রীড়া অনুষ্টান ও জাতীয় দিবসগুলো পালন। ভালো ফলাফলের পাশাপাশি প্রতিবছর উপজেলায় শতভাগ পাসের পাশাপাশি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪/১৫জন শিক্ষার্থী এ+ পেতে সক্ষম হয়। সর্বত্র মানুষের শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্টান হিসাবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্বন্মিত প্রচেষ্টায় আম্বিয়া কিন্ডার গার্টেন দিন দিন এগিয়ে যাচ্ছে।

অভিভাবকরা জানান, শুধু প্রতিষ্ঠান নয়, সকল শিক্ষক শিক্ষিকা তাদের সাধ্যমতো যত্ন সহাকারে স্কুলের সকল শিক্ষার্থীকে সৃজনশীলতার আঙ্গীকে নিত্য নতুনভাবে শিখিয়ে যাচ্ছেন। তারা আরও জানান, শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপরও বেশ জোড় দেয় প্রতিষ্ঠানটি। সকল অভিভাবকই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। রয়েছে ১১ সদস্য বিশিষ্ট স্কুল পরিচালনা কমিটি। কমিটিতে জেলা পরিষদ সদস্য ও পৌরসভার মেয়রসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমানে বিশিষ্ট গবেষক ও লেখক আহমদ সিরাজ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্কুলটিকে একটি মডেল স্কুলে পরিণত করতে দিনরাত কাজ করে চলেছেন।

অত্র স্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক ও যুগোপযোগী মানসম্মত পাঠদানে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল একটি মডেল স্কুলে পরিণত হওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। তাই সকল শিক্ষকদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের মনিটরিং এর কারণে দিন দিন এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ছে। আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতা রানী সিনহা বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর হতে নানা প্রতিকুলতাকে ডিঙ্গিয়ে আজ সুনামের সাথে লেখাপড়া চলছে। এটা সম্ভব হয়েছে অভিভাবক ও স্কুলের সাথে জড়িত সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বয়নের কারনে। আমরা চেষ্টা করছি উন্নত ও আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে। 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com