Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিএনপি
৭:৫৬ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০১৯

গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ঐক্যফ্রন্ট নেতারা

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নৌকায় ভোট না দেয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শনিবার দুপুরে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এসময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনার মাধ্যমে সরকারি দলের নারকীয়তার প্রকাশ ঘটেছে। ঘটনার মূলহোতাসহ যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক […]

গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ঐক্যফ্রন্ট নেতারা
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: নৌকায় ভোট না দেয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শনিবার দুপুরে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এসময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনার মাধ্যমে সরকারি দলের নারকীয়তার প্রকাশ ঘটেছে। ঘটনার মূলহোতাসহ যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com