Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
৮:২১ অপরাহ্ণ, ২৫ ডিসেম্বর ২০১৮

প্রাথমিক সমাপনীর ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

দেশদিগন্ত নিউজ ডেস্ক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়। যারা কাঙ্খিত ফল লাভ করতে পারেননি তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। যেভাবে আবেদন করতে হবে: শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে […]

প্রাথমিক সমাপনীর ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়। যারা কাঙ্খিত ফল লাভ করতে পারেননি তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে DPRSCStudent ID আবেদন ইচ্ছুক বিষয়ের code লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DPRSC 123456789 111 লিখে Send করতে হবে 16222 নম্বরে (123456789 এখানে ‍Student ID এবং 111 বিষয় কোড)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSCYESPIN NoContact No.(যেকোন অপারেটর) লিখে Send করুন 16222।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে subject code:

DPE: বাংলা(111), ইংরেজি(112), গণিত(113), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(114), সাধারণ বিজ্ঞান(115), ধর্ম(116)।
EBT: বাংলা(121), ইংরেজি(122), গণিত(123), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান(124), কুরআন(125), আরবি(126)।

subject code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইল Message অপশনে গিয়ে DPRSC HELPCODE লিখে Send করুন 16222 নম্বরে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com