Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৩:১৫ অপরাহ্ণ, ৭ নভেম্বর ২০১৭

হাজীপুর ইউনিয়নে প্রতিটি রাস্তার বেহাল অবস্হা দুর্ঘটনা হলো জনসাধারণের নিত্যসঙ্গী কুলাউড়া উপজেলার মনু নদী ঘেষা কটারকোনা হইতে নছিরগঞ্জ ভায়া পীরেরবাজার হয়ে শমশেরনগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এবং শ্রিসয্য হতে হাজীপুর চৌমুহনাসপর্যন্ত ৬ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি হাজীপুর ও শরিফপুর ইউনিয়নের ত্রিশ হাজার বাসিন্দাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র সড়ক। হাজীপুর, মনু, গাজিপুর.পাইকপাড়া, ভূঁইগাও ,আলীপুর, সুলতানপুর, নছিরগঞ্জ,দত্তগ্রাম,পাবই, কেওলাকান্দি […]

৩ মিনিটে পড়ুন |
হাজীপুর ইউনিয়নে প্রতিটি রাস্তার বেহাল অবস্হা দুর্ঘটনা হলো জনসাধারণের নিত্যসঙ্গী কুলাউড়া উপজেলার মনু নদী ঘেষা কটারকোনা হইতে নছিরগঞ্জ ভায়া পীরেরবাজার হয়ে শমশেরনগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এবং শ্রিসয্য হতে হাজীপুর চৌমুহনাসপর্যন্ত ৬ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি হাজীপুর ও শরিফপুর ইউনিয়নের ত্রিশ হাজার বাসিন্দাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র সড়ক। হাজীপুর, মনু, গাজিপুর.পাইকপাড়া, ভূঁইগাও ,আলীপুর, সুলতানপুর, নছিরগঞ্জ,দত্তগ্রাম,পাবই, কেওলাকান্দি বাংলাটিলা’ এলাকার জনগন এবং মালামাল পরিবহনের শ্রীমঙ্গল ও কুলাউড়ার সাথে যোগাযোগের একমাত্র এ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট যানবাহন চলাচল করছে। ব্যাপক সংখ্যক যানবাহন চলাচল করলেও এবং বৃষ্টির কারণে ইট, বালু, খোয়া উঠে সড়কে কর্দমাক্ত হয়ে জনজীবনে ভোগান্তী সৃষ্টি হয়েছে। কষ্ট যেনো বন্ধুত্বে পরিণত হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক সিএনজিসহ অনেক ছোট যানবাহন দুর্ঘটনায় কবলিত হচ্ছে প্রতিদিন। নছিরগঞ্জ ও পীরেরবাজার হইতে কটারকোনা যেথে যেখানে বড়জোড় ১০/১৫ মিনিট সময় লাগার কথা, সেখানে সড়কটির বেহাল অবস্থার কারণে সময় লাগছে এক থেকে দেড়ঘন্টা। রাস্তার এই বেহাল অবস্থার কারণে এই সড়কে চালিত সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে বলে সিএনজির চালকরা জানান, এমন অবস্হার উন্নতি না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে আর ভোগান্তীতে পড়বে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এলাকবাসী। সড়কে এই অবস্হার কারনে ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের সংঙ্গী হয়ে আছে । বৃষ্টিপাতে গর্তে পানি জমে সড়কটিতে কাঁদার সৃষ্টি হয়। সড়কটিতে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত। দেখার যেন কেউ নেই। জনপ্রিনিধি গণের আগমন ঘটছে নিয়মিতই। এই প্রথম হাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়াম্যানের আয়োজনে বৃহৎ আকারে গণসংবর্ধনা দেওয়া জেলায় সর্বোচ্চ আসনের ক্ষমতাধর জেলা প্রসাশক বর্ষিয়ান নেতা আজিজুর রহমান কে হাজীপুরে । এলাকাবাসী ভেবেছিলো সংবর্ধিত করলে এলাকার উন্নয়নের ছোয়া লাগবে . কিন্তু উন্নয়নের কিছুই তো হয় নি. বরং অবনতি হচ্ছে । যা কিনা এই সড়কে চলাচলকারী জনসাধারণ ভালোভাবেই উপলদ্ধি করতে পেড়েছে । সিএনজির চালক মিজান আহমেদ, সুমন আহমদ, নূর মিয়া, বি এন পি’র বি এন পি নেতা পাইকপাড়ার বিশিষ্ট ব্যাবসায়ী মে: কুতুব হাজী ও বি এন পি’রএকাংশের সভাপতি ফারুক আহমেদ, মনু বাজারের বিশিষ্ট ডা: মঈন উদ্দিন আহমদ .সাবেক মেম্বার বুলবুল চৌধুরী এবং নছিরগন্জ বাজার ব্যাবসায়ী সমিতি’র সভাপতি ফারুক আহমেদ বলেন, নছিরগন্জ বাজাজারের ব্যাবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক মো: আফজাল প্রতিদিন এই পথে তাদের যাতায়াত করতে হয়। সড়কের বর্তমান অবস্থায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ব্যাবসায় তার প্রভাব ফেলছে । তারা আরও বলেন, যেভাবে গর্তের সৃষ্টি হয়েছে,তাতে রাস্তার ঝাঁকুনি সুস্থ্য যাত্রীরা সহ্য করে যানবাহনে যাতায়াত করলেও কোন রোগীকে নিয়ে এই সড়কে যাতায়াত করা যাচ্ছে না।এমন কি প্রাচিন বিদ্যালয় কানিহাটি ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ প্রার্থমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে যতায়াত করে থাকে । মনু এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বলেন সংস্কারের ১ বছরের যেতে না যেতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে । উনারা বলেন, কুলাউড়া উপজেলার সড়ক ও জনপথ প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ সড়কটি সংস্কারের জন্য মৌলভীবাজার-২ আসনের এমপি আব্দুল মতিন সাহেবকে অবগত করা হয়েছে কিন্তু তাতেও কোন সদোত্তর পাওয়া যাচ্ছে না । এ ব্যাপারে গত ১১মে উপজেলা মাসিক সভায় এ সড়কটির কথা উপস্থাপন করেন হাজীপুর ইউপি চেয়ারম্যান । সড়ক ও জনপথের কুলাউড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুর রাকিব বলেন, এ সড়কটি সংস্কারের জন্য রির্পোট পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২/১ মাসের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শুরু হবে। “সত্য বড়ই বেদনাদায়ক”হাজীপুর ইউ পি চেয়ারম্যান মাসিক সভায় উপস্হাপন করেই দায়ভার সারেন উনার । কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি । এলাকাবাসী এই ভোগান্তী থেকে উত্তরণের জন্য জনপ্রতিনিধি দের কাছে জোর দাবী জানাচ্ছে ।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com