Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
২:০৫ অপরাহ্ণ, ১ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে ৮ জনকে হত্যা, আহত ১২

নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছে। এসময়ে আহত হয়েছে কমপক্ষে ১২জন। ২৯ বছর বয়সী একজনকে ঐ ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ গুলি করে তাকে আটক করে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে লোয়ার ম্যানহাটনে এই হামলাকারীর নাম সাইফুল্লো সাইপোভ। তিনি ২০১০ সালে অভিবাসী হিসেবে দেশটিতে এসেছে। নিউইয়র্কের পুলিশ বিভাগের […]

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে ৮ জনকে হত্যা, আহত ১২
দেশদিগন্ত :
২ মিনিটে পড়ুন |

নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছে। এসময়ে আহত হয়েছে কমপক্ষে ১২জন। ২৯ বছর বয়সী একজনকে ঐ ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ গুলি করে তাকে আটক করে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে লোয়ার ম্যানহাটনে এই হামলাকারীর নাম সাইফুল্লো সাইপোভ। তিনি ২০১০ সালে অভিবাসী হিসেবে দেশটিতে এসেছে।
নিউইয়র্কের পুলিশ বিভাগের কমিশনার জেমস ও’নিল বলেন, রিটেইলার হোম ডিপো থেকে সাদা রঙের একটি ট্রাক যাত্রা শুরু করে স্থানীয় সময় বেলা তিনটার দিকে।
হামলাকারী এরপর সাইকেল চালানোর রাস্তায় পথচারীদের ওপর সেই ট্রাকটি চালিয়ে দেয় এবং বেশ কিছুদূর অতিক্রম করে। পরে একটি স্কুল বাসের সাথে গিয়ে সংঘর্ষের পর তা থেমে যায়। এরপর পালিয়ে যাবার সময় পুলিশ তাকে পেটে গুলি করে আহত করে ও আটক করে।
পুলিশ কমিশনারের তথ্য অনুযায়ী, তার হাতে দুটি বন্দুক ছিল এবং হামলাকারীর দেয়া ভাষ্য সন্ত্রাসী হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ।
ঘটনাস্থল থেকে দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়। স্থানীয়রা অনেকেই সেসময় গুলির শব্দ শুনেছে বলে জানা গেছে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও একে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিমত জানিয়েছেন।
মিস্টার ব্লাসিও এখানে বলছেন, “এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। আরো পরিষ্কার করে বললে, খুবই কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ। আমরা জানি এটি আমাদের শক্তিকে নষ্ট করার চেষ্টা। কিন্তু নিউইয়র্কবাসীরা খুবই শক্তিশালী, ধৈর্যশীল এবং আমাদের অগ্রযাত্রা কখনোই এরকম সন্ত্রাসের কাছে থেমে যাবে না।”
এই ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি টুইট বার্তা পাঠিয়েছেন। একটিতে তিনি বলেছেন যে, নিউইয়র্কের হামলা দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ বিপদজনক কেউ এটি চালিয়েছে।
অপর টুইটে ট্রাম্প বলেছেন, আমরা কোনো আইএস গোষ্ঠীর কাউকে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো স্থান থেকে হারিয়ে দেবার পর এখানে অবশ্যই প্রবেশ করতে দেবো না।
এই হামলাটি এমন একটি সময়ে চালানো হয় যখন নিউইয়র্কবাসী তাদের অন্যতম উৎসব হ্যালোইনে মেতে ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com