Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিএনপি
৯:১৫ অপরাহ্ণ, ৯ জুন ২০১৭

সরকার ধর্ম নিরপেক্ষতার নামে প্রতারণা করছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যে মাঝে মাঝে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এটা এক প্রকারের প্রতারণা। বিশেষ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে তারা বাধা দেয়। আজকে বিরোধী দলের নেতারা ইফতার মাহফিল করতে পারে না। ধর্মীয় অনুষ্ঠানে সরকার বাধা দিচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার করছে।শুক্রবার রাজধানীর বিজয়নগরে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ […]

সরকার ধর্ম নিরপেক্ষতার নামে প্রতারণা করছে : ফখরুল
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যে মাঝে মাঝে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এটা এক প্রকারের প্রতারণা। বিশেষ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে তারা বাধা দেয়। আজকে বিরোধী দলের নেতারা ইফতার মাহফিল করতে পারে না। ধর্মীয় অনুষ্ঠানে সরকার বাধা দিচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার করছে।শুক্রবার রাজধানীর বিজয়নগরে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের উপাসনালয় ভেঙে ফেলা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর অত্যাচার, নির্যাতন করা হয়েছে।বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে তিনি বলেন, মওদুদ সাহেবকে বাড়ি থেকে উচ্ছেদের সময় কোনো আইন মানা হয়নি। সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একইভাবে  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির এই নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ একবেলা না খেয়ে থাকছে। মোটা চাল কিনতে হচ্ছে ৫০-৬০ টাকায়। দেশের অর্থনীতিতে মাইক্রো মেনেজমেন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যাংকগুলোর ওপর সরকারের আর কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যাংককের টাকা লুটপাট করে খাচ্ছে।নির্বাচন নিয়ে তিনি বলেন, এ সরকার নিজেদেরে ইচ্ছেমতো নির্বাচন কমিশন গঠন করেছে। আবারো একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এ সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। দেশের মানুষ একক নির্বাচনে অংশ নেবে না। দেশে এমন এক নির্বাচন হতে হবে যেখানে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। তা কেবল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই সম্ভব। আমরা আশা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। জনগণের কথা ভেবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে। আর তা না হলে এদেশের মানুষ ঐক্যবোদ্ধ হয়ে লড়াই করে নিজেদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com