Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
১০:০৭ অপরাহ্ণ, ১ জুন ২০১৭

৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী

দশম জাতীয় সংসদের ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এবারে সম্ভাব্য বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী বাংলাদেশের ৪৬তম বাজেট উপস্থাপন শুরু করেন। স্পিকার ড. শিরীন […]

৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |
দশম জাতীয় সংসদের ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এবারে সম্ভাব্য বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী বাংলাদেশের ৪৬তম বাজেট উপস্থাপন শুরু করেন। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
এবারের বাজেটে অর্থ সংস্থানের জন্য সম্প্রসারণমূলক কর পরিধি ও নতুন ভ্যাট আইন বাস্তবায়নসহ রাজস্ব আদায় বাড়াতে থাকছে নানামুখী পদক্ষেপ।
প্রতিবারের ন্যায় এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হচ্ছে।
এ আগে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা।
বাজেট অধিবেশ শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। এ বৈঠকে বাজেট অনুমোদন দেয়া হয়।
তবে অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করবেন, সেটিই চূড়ান্ত নয়। এর ওপর সংসদ সদস্যরা নানা আলোচনা ও সংশোধনীর প্রস্তাব আনতে পারবেন। সব শেষে প্রধানমন্ত্রীও তার সুপারিশ দেবেন। আর এই আলোচনা শেষে বাজেট পাস হবে ২৯ জুন।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার ছিল তিন লাখ ৪০ হাজার ৫০৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে হয় তিন লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্য এটি হবে ১১তম বাজেট উপস্থাপনা। এর আগে এরশাদের আমলে ২বার এবং আওয়ামী লীগের আমলে টানা ৮ বার বাজেট উপস্থাপন করেন তিনি।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com