Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৪৮ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাশেদ কি সত্যিকারের পীর, না কি মানসিক রোগী

রাশেদ কি সত্যিকারের পীর, নাকি মানসিক রোগী? গ্রামের সাধারণ মানুষের মাঝে দোটানা—রাশেদ কি সত্যিই পীরত্ব অর্জন করেছে, নাকি সে আসলে মানসিক অসুস্থতায় ভুগছে? রাশেদ (ছদ্মনাম): শান্ত ভদ্র থেকে আত্মঘোষিত পীর কয়েকদিন হলো রাশেদ দাবি করছে, আল্লাহ তাকে পাঠিয়েছেন মানুষকে সৎপথে পরিচালনা করার জন্য। তার কথাবার্তায় ভরপুর আত্মবিশ্বাস (Self-importance idea / Grandiose Delusion)। রাতভর না ঘুমিয়ে […]

রাশেদ কি সত্যিকারের পীর, না কি মানসিক রোগী
ড,সাঈদ এনাম
২ মিনিটে পড়ুন |

রাশেদ কি সত্যিকারের পীর, নাকি মানসিক রোগী?

গ্রামের সাধারণ মানুষের মাঝে দোটানা—রাশেদ কি সত্যিই পীরত্ব অর্জন করেছে, নাকি সে আসলে মানসিক অসুস্থতায় ভুগছে?

রাশেদ (ছদ্মনাম): শান্ত ভদ্র থেকে আত্মঘোষিত পীর

কয়েকদিন হলো রাশেদ দাবি করছে, আল্লাহ তাকে পাঠিয়েছেন মানুষকে সৎপথে পরিচালনা করার জন্য। তার কথাবার্তায় ভরপুর আত্মবিশ্বাস (Self-importance idea / Grandiose Delusion)। রাতভর না ঘুমিয়ে সে কোরআন তেলাওয়াত করে। শুধু তাই নয়, খাতা-কলম জোগাড় করে বসেছে হাতে কোরআন লিখতে (Increased Self-esteem, Increased Goal-directed Activity)।

কিন্তু পাড়ার মসজিদের ইমাম বলছেন, তার লেখায় রয়েছে বহু ভুল।

তর্কপ্রবণ ও বিভ্রান্তিমূলক আচরণ

রাশেদ যেকোনো সময়, যেকোনো মানুষের সঙ্গে ধর্ম নিয়ে তর্কে লিপ্ত হয়, হাদিস আওড়ায়। সাধারণ মুসল্লিরা যাচাই না করলেও ভেতরে ভেতরে বিভ্রান্ত হয়। এসব বিক্ষিপ্ত কথা সে কোথায় পায়? (Hyper-religiosity / Systematized Delusion)। ফলে মানুষের মনে প্রশ্ন—সে কি সত্যিই আধ্যাত্মিক সাধক, নাকি বিভ্রান্ত?

বিশৃঙ্খল কথাবার্তা ও আচরণ

রাশেদের কথায় সংহতি নেই (Disorganized Speech)। তার যুক্তি মানা না হলে অভিশাপ দিতে দ্বিধা করে না (Aggression / Violence)। আলোচনার বিষয় এক মুহূর্তে বদলে যায়—কখনো সামঞ্জস্য থাকে, কখনো থাকে না (Flight of Ideas / Loosening of Associations)।

তার ঘুম কমে গেছে (Decreased Need for Sleep)। কখনো হঠাৎ খুশি বা অতিরিক্ত উত্তেজনা, কখনো অকারণে কান্না, আবার দ্রুত কথা বলা ও সহজে রেগে যাওয়া (Elevated Mood / Pressured Speech)—সবই তার মধ্যে স্পষ্ট।

পরিবারের অস্বীকৃতি

রাশেদ মাঝেমধ্যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় (Impulsive / Risk-taking / Poor Judgment)। তার স্ত্রী এসব ‘আধ্যাত্মিক’ দাবি মানতে নারাজ। তিনি বলেন, রাশেদ ফরজ নামাজও নিয়মিত পড়ে না, আর পড়লেও অগোছালো (Disorganized Behavior)।

গ্রাম ও টাউটদের ফাঁদ

ইদানীং গ্রামের মহিলারা তার কাছে আসতে শুরু করেছে—কারও গরু হারিয়ে গেছে, কারও ছাগল; কারও মেয়ের বিয়ে হচ্ছে না, কারও ছেলে দেশান্তরী। রাশেদ সবাইকে শান্ত করছে, ভবিষ্যৎ বলে দিচ্ছে। তাকে ঘিরে জড়ো হয়েছে আরও কিছু টাউট প্রকৃতির লোক—ছিচকে চোর আর ছিনতাইকারী।

আসলে রাশেদের এসব আচরণ আধ্যাত্মিকতা নয়, বরং মানসিক অসুস্থতার লক্ষণ (Episodic / Bipolar Mood Disorder – Episodic Course)। কিন্তু সচেতনতার অভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং টাউটরা সুযোগ নিচ্ছে।

চিকিৎসা ও করণীয়

চিকিৎসাবিজ্ঞানে একে বলে Hypomanic Episode, যা বাইপোলার ডিসঅর্ডারের একটি ধাপ। এই অবস্থায় রোগী অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় (Grandiosity), অবাস্তব পরিকল্পনা করে এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় (Risk-taking / Impulsive Activities)।

এ অবস্থায় পরিবার ও সমাজের দায়িত্ব হলো সহানুভূতি দেখানো এবং রোগীকে শান্তভাবে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া।

উপসংহার

রাশেদের মতো আচরণকে অলৌকিক ভেবে বসা আসলে অজ্ঞতা। এটি কোনো পীরত্ব নয়, বরং মানসিক রোগ—বাইপোলার মুড ডিসঅর্ডার। এ রোগে রোগী কিছুদিন স্বাভাবিক থাকে, আবার কিছুদিন অস্বাভাবিক আচরণ করে। তাই সময়মতো চিকিৎসা করানোই একমাত্র সঠিক করণীয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com