Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:৩৪ পূর্বাহ্ণ, ২৯ জুলাই ২০২৫

কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন

কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ – উদ্দপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আলোচনা চলছে । এই গুরুত্বপূর্ণ পদে লড়ছেন—• শামিম আহমদ চৌধুরী • বদরুজ্জামান সজল • আবু সুফিয়ান […]

কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন
২ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ – উদ্দপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আলোচনা চলছে ।
এই গুরুত্বপূর্ণ পদে লড়ছেন—• শামিম আহমদ চৌধুরী
• বদরুজ্জামান সজল • আবু সুফিয়ান

তিনজনই দলীয় রাজনীতিতে সুপরিচিত, অভিজ্ঞ এবং জনপ্রিয় নেতা। শামিম আহমদ চৌধুরী বিভিন্ন ভাবে তৃণমূলের কাছে জনপ্রিয়, বিশেষ করে তরুন প্রজন্মের কাছে আধুনিক ভাবনা ও রাজনৈতিক কৌশলী হিসেবে অত্যান্ত আস্হা ও নির্ভরতা স্হান করে নিয়েছেন।
বদরুজ্জামান সজল: দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয়, ত্যাগী নেতা হিসেবে তৃণমূলে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা প্রসংশিত।
আবু সুফিয়ান : সংগঠনের প্রতি নিবেদিত এবং দৃঢ় অবস্থানের কারণে তার সমর্থক কম নয় । তিনি বিএনপির স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্যমতে, এই তিন প্রার্থীর মধ্যেই রয়েছে আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাব্যতা। তাদের মধ্যে কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের পতনে চলমান আন্দোলনে এ তিন নেতার সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়, যা তাদের গ্রহণযোগ্যতাকে আরও জোরালো করেছে। নেতাকর্মীরা মনে করছেন, আগামী উপজেলা কমিটি বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে।

কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে।
সাধারণ সম্পাদক পদে এই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দলীয় রাজনীতিকে আরও সক্রিয় ও গতিশীল করে তুলবে বলে আশা অনেকেই ব্যাক্ত করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com