Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৯:২৪ অপরাহ্ণ, ১৫ মে ২০২৪

কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায়  আছকির মিয়া (৫০)নিহত  হয়েছেন।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  আছকির মিয়া (৫০)নামক এক ব্যক্তি নিহত  হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই আছকন মিয়া গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রজনপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। রজনপুর গ্রামের কবির মিয়া সহ স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা […]

কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায়  আছকির মিয়া (৫০)নিহত  হয়েছেন।
মাহদি হাসান
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  আছকির মিয়া (৫০)নামক এক ব্যক্তি নিহত  হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই আছকন মিয়া গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রজনপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। রজনপুর গ্রামের কবির মিয়া সহ স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গং দের সাথে মবশ্বর – মিছির উল্ল্যাহ গংদের বিরোধ চলছিলো। বুধবার দুপুরে বিরোধপূর্ণ  ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ গংরা। এসময় আছকির মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও  আছকন মিয়া  গুরুতর আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়া কে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন এই ঘটনা নিয়ে অনেক ব্যস্ত রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com