দেশে সিএনজি ও পিকআপের উপর নেই কোনো আইনি পদক্ষেপ। যে যেভাবে পাছে সেভাবেই সড়কে নিয়ে নামছে এসব যানবাহন। অনভিজ্ঞ চালকের বেপরোয়াভাবে চালাতে গিয়ে কেড়ে নিচ্ছে একের পর এক প্রান। তেমনি লাইসেন্সবিহীন পিকআপ চালকের গাড়ি চাপায় মৌলভীবাজারে দাখিল পরীক্ষার্থী এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গোমড়া এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ […]
দেশে সিএনজি ও পিকআপের উপর নেই কোনো আইনি পদক্ষেপ।
যে যেভাবে পাছে সেভাবেই সড়কে নিয়ে নামছে এসব যানবাহন। অনভিজ্ঞ চালকের বেপরোয়াভাবে চালাতে গিয়ে কেড়ে নিচ্ছে একের পর এক প্রান।
তেমনি লাইসেন্সবিহীন পিকআপ চালকের গাড়ি চাপায় মৌলভীবাজারে দাখিল পরীক্ষার্থী এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গোমড়া এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম ফরহাদ চৌধুরী নাঈম (১৫)। সে মৌলভীবাজার জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থী ছিল। নাঈম সদর উপজেলার গোমড়া এলাকার জাপান মিয়ার ২ মেয়ে ও এক ছেলের মধ্যে বড় ছেলে। এ ঘটনায় পরিবারের একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায় মা বাবা ও স্বজনরা।
জানা যায়, বুধবার সকালে শ্রীমঙ্গল সড়ক হয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ৪টি টাটা কোম্পানির নতুন পিকআপ একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা প্রতিযোগিতার মতো করে ওই সড়কে চলছিল। এরমধ্যে একটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে মাদ্রাসায় আসার পথে শিক্ষার্থী নাঈমকে চাপা দিলে গুরুতর আহত হয় নাঈম। তাকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন রুবেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান ওই মামলায় আসামিকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||