দেশ দিগন্ত ডেস্ক: কুলাউড়ায় এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৩ই ডিসেম্বর সোমবার কারিতাস সক্ষমতা প্রকল্প অফিসে সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মকর্তা লুটমন পডুনার সঞ্চালনায় প্রধান […]
দেশ দিগন্ত ডেস্ক: কুলাউড়ায় এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৩ই ডিসেম্বর সোমবার কারিতাস সক্ষমতা প্রকল্প অফিসে সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মকর্তা লুটমন পডুনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার সাখাওয়াত আহমেদ, বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, প্রেস ক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, হর্টিকালচার অফিসার মোঃ সাইদুর রহমান, কর্মধা ইউপি সদস্য ছাইদুল ইসলাম, সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, এনিমেটর রিজয় সুটিং প্রমুখ। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রবীন এবং প্রতিবন্ধী শিক্ষার্থী ও ব্যক্তিদের জীবন মান উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও মাদক নির্মূলের ব্যাপারে সকলকে এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||