Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৬:৩৫ অপরাহ্ণ, ২ সেপ্টেম্বর ২০২০

প্রতিবন্ধীদের স্বাস্থ্যের যত্ন বিষয়ে কারিতাসের আলোচনাসভা

কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানে প্রতিবন্ধীদের স্বাস্থ্যের যত্ন বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) কালিটি চা-বাগানে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন প্রতিবন্ধী, প্রবীণ ও ক্লাবের সদস্য-সদস্যাগণ। সকালে সদস্য নিবন্ধন, সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাব সদস্য […]

প্রতিবন্ধীদের স্বাস্থ্যের যত্ন বিষয়ে কারিতাসের আলোচনাসভা
স্টাফ রিপোর্টার:
১ মিনিটে পড়ুন |
কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানে প্রতিবন্ধীদের স্বাস্থ্যের যত্ন বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) কালিটি চা-বাগানে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন প্রতিবন্ধী, প্রবীণ ও ক্লাবের সদস্য-সদস্যাগণ। সকালে সদস্য নিবন্ধন, সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাব সদস্য শীব নারায়ন দাস, নিতাই অলমিক। প্রশিক্ষণের উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। তিনি প্রতিবন্ধীতার ধরন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্য যত্নের সিদ্ধান্তগুলি তাদের অবহিত এবং সম্মতির ভিত্তিতে তা পালন করতে সক্ষম বিষয়ে তাদের সাথে আলোচনা করেন তিনি। তারা সরকারি -বেসরকারি কি সুযোগ -সুবিধা পান এবং তা আদায়ের কৌশল বর্ণনা করেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে তাদের করণীয় বিষয়েও দিক নির্দেশনা দেন। সবশেষে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ৫টি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।#
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com