সম্পূর্ণ নিউজ deshdiganto.com
১০:১১ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০২০ কুলাউড়ায় কারিতাসের প্রকল্প অবহিতকরণ সভা
কারিতাস সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত আদিবাসী জনগনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জীবন-যাপনের মান উন্নয়নের লক্ষ্যে সক্ষমতা প্রকল্প (ধাপ-৩) এর প্রকল্প অবহিতকরণ সভা কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার […]

কারিতাস সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত আদিবাসী জনগনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জীবন-যাপনের মান উন্নয়নের লক্ষ্যে সক্ষমতা প্রকল্প (ধাপ-৩) এর প্রকল্প অবহিতকরণ সভা কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো নূরুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদী, সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতলিব, সমবায় কর্মকর্তা মোঃ চামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, কারিতাস বাংলাদেশ এর জেনারেল বডির সদস্য ফ্লোরা বাবলী তালাং, কর্মধা ইউপির চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, অধ্যাপক সজল চন্দ্র মল্লিক, কারিতাস বাংলাদেশের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা চয়ন চক্রবর্ত্তী, প্রকাশ চন্দ্র সরকার এবং বিভিন্ন পুঞ্জির প্রধানগণ উপস্থিত ছিলেন।#