Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৩০ পূর্বাহ্ণ, ১৮ আগস্ট ২০২০

করোনায় মৃত্যবরন করলেন বর্ষিয়ান নেতা জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ মারা গেলেন। সোমবার রাতে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে চিরকুমার এই নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এরআগে বুধবার (৫ […]

করোনায় মৃত্যবরন করলেন বর্ষিয়ান নেতা জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ মারা গেলেন।

সোমবার রাতে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

মৃত্যুকালে চিরকুমার এই নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এরআগে বুধবার (৫ আগস্ট) রাত ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা রোগীবাহী এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বর্ষীয়ান এ রাজনীতিবিদ আজিজুর রহমান বেশ কিছু দিন ধরে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সোমবার মৌলভীবাজার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। বুধবার (০৫ আগস্ট) রাতে রিপোর্ট আসে তার শরীরে করোনা পজেটিভ।

বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সিলেট অঞ্চলে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি এক সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com