নেত্রকোনার দুর্গাপুরে নদীতে দুই নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে যাত্রীবাহী একটি নৌকা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে উপজেলার সোমেশ্বরী নদীতে শিবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী ও দুইটি মোটরসাইকেল নিয়ে দুর্গাপুরের উদ্দেশে একটি নৌকা রওনা হয়। এই […]
নেত্রকোনার দুর্গাপুরে নদীতে দুই নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে যাত্রীবাহী একটি নৌকা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে উপজেলার সোমেশ্বরী নদীতে শিবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী ও দুইটি মোটরসাইকেল নিয়ে দুর্গাপুরের উদ্দেশে একটি নৌকা রওনা হয়। এই সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই আরেকটি নৌকা যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক নৌকাতে থাকা যাত্রী ও মোটরসাইকেলসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত যাত্রীদের পারে তুলতে পারলেও নৌকা ও মোটরসাইকেলগুলোর খোঁজ মেলেনি।
স্থানীয়রা জানিয়েছেন, সকল যাত্রী নিরাপদে পাড়ে উঠতে পেরেছেন। কিন্তু স্রোতের গতির কারণে নিখোঁজ রয়েছে একটি নৌকা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘাতক নৌকা ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি। তবে ঘাতক নৌকা ও তার চালককে আটক করা হয়েছে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |