কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (১৬ আগস্ট) রাতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১ জন মারা গেছেন। কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার ১ জন, দক্ষিণ বাজারের […]
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (১৬ আগস্ট) রাতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১ জন মারা গেছেন।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার ১ জন, দক্ষিণ বাজারের ১ জন, দক্ষিণ মাগুরার ১ জন, উত্তর বাজারের ১ জন ও কর্মধা ইউনিয়নের ১ জনসহ ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৯০ জনে। এরমধ্যে ১৪৪ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৬ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নতুন করে ৫ জন কোভিড-১৯ পজিটিভের মধ্যে ১ জন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য চাতলগাঁও নিবাসী আব্দুল মানিক রোববার (১৬ আগস্ট) ভোররাতে মারা গেছেন। গত ১২ আগস্ট তাঁর নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয়।
পরে রোববার ভোরে তিনি মারা যাওয়ার পর রাতে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসেছে বলে নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নুরুল হক।