ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাসেল ও সোহেল এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে দুই ভাই খুন মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখা বিএনপির গ্রুপিং, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দুতাবাস পর্তুগাল মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন পর্তুগালে নতুন বেতন বিপ্লব: মন্টিনিগ্রোর উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ :দেশের রাজনীতিতে নতুন অধ্যায়

বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ২ কোটি ছাড়ালো

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / ৫১২ টাইম ভিউ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সাত মাসের মাথায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছিল, তার সঙ্গে আরও এক কোটি যুক্ত হল দেড় মাসেরও কম সময়ের মধ্যে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিশ্বে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ১৪ হাজার ৫৭৪ জনে।

আর চীনের উহান থেকে পৃথিবীময় ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে।

বিভিন্ন দেশের প্রকাশ করা সরকারি তথ্যের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বে এ পর্যন্ত যত রোগী শনাক্ত হয়েছে, তার অর্ধেক হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর ভারতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতিবছর বিশ্বে যত লোক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়, আট মাসে মোটামুটি তার চারগুণ মানুষকে সংক্রমিত করেছে নতুন করোনাভাইরাস।

আর করোনাভাইরাসে এ পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে, তা এক বছরে ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে।

পোস্ট শেয়ার করুন

বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ২ কোটি ছাড়ালো

আপডেটের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০