Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১০:৩২ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০২০

পদত্যাগ করতে বাধ্য হচ্ছে লেবানন সরকার

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে লেবানন সরকার। দেশটির সরকারের এক সূত্রের বরাতে সিএনএন-এর খবরে বলা হয়েছে, সোমবার (১০ আগস্ট) যে কোনো সময় পদত্যাগ করবেন লেবানন সরকার প্রধান। রাজধানী বৈরুতের গুদামে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা, অর্থনৈতিক সঙ্কট, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণেই সরকার পদত্যাগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার […]

পদত্যাগ করতে বাধ্য হচ্ছে লেবানন সরকার
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে লেবানন সরকার। দেশটির সরকারের এক সূত্রের বরাতে সিএনএন-এর খবরে বলা হয়েছে, সোমবার (১০ আগস্ট) যে কোনো সময় পদত্যাগ করবেন লেবানন সরকার প্রধান।

রাজধানী বৈরুতের গুদামে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা, অর্থনৈতিক সঙ্কট, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণেই সরকার পদত্যাগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার সূত্রে সিএনএন আরও জানিয়েছে, তার বিশ্বাস স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) রাতের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার পদত্যাগ করবেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

লেবানন গত এক দশক ধরে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জড়িত। এর মধ্যে করোনা ভাইরাসের থাবায়ও নাজেহাল অবস্থা। মুদ্রার মান তলানিতে ঠেকায় বহু বিদেশি শ্রমিক লেবানন ছাড়তে বাধ্য হয়েছেন। দীর্ঘদিনের সমস্যার সঙ্গে বৈরুতের বিস্ফোরণ সঙ্কট আরও প্রবল করেছে। এমন পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর হামলায় রণক্ষেত্র রাজধানী। গ্রেফতার করা হয়েছে প্রায় ৩ হাজার মানুষ।

গেল ৪ আগস্ট লেবাননের বন্দরের গুদামে বিস্ফোরণে ২২০ জনের মতো প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। আহত হয়েছেন অনেকে। এ অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করলে আগামী এক বছরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী খুঁজে নিতে হবে লেবাননবাসীকে।#

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com