Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:১৯ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০২০

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটির অনুমোদন

প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৭ আগস্ট (শুক্রবার) বিকেলে মৌলভীবাজারস্ত পাচঁতারকা মানের দুসাই রির্সোটের এম সাইফুর রহমান কনভেনশন হলের বোর্ড রুমে সংগঠনের জরুরী সভায় ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান […]

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটির অনুমোদন
২ মিনিটে পড়ুন |

প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৭ আগস্ট (শুক্রবার) বিকেলে মৌলভীবাজারস্ত পাচঁতারকা মানের দুসাই রির্সোটের এম সাইফুর রহমান কনভেনশন হলের বোর্ড রুমে সংগঠনের জরুরী সভায় ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর জ্যৈষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান। সভার শুরুতে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ উপ-পরিচালক ডা: আব্দুল মতিন এর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরীর সঞ্চলনায় ও সিনিয়র সদস্য মো: বদরুল আলম এর সভাপতিত্বে সদ্য বিদায়ী কমিটির সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। জরুরী সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর নানা উন্নয়ন কর্মকান্ডের স্মৃতিচারণ ও সংগঠনের সদস্যরা মানুষের কল্যাণে কাজ করতে দিকনির্দেশামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক এমপি এম নাসের রহমান। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্টি কমিটির সদস্যদের নাম প্রস্তাব ও সমর্থন করলে যাচাই বাচাই শেষে প্রধান পৃষ্ঠপোষক তা অনুমোদ দেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি: সৈয়দ তৌফিক আহমদ,সহ-সভাপতি: মো: বদরুল আলম, সহ-সভাপতি: ডা: দিলশাদ পারভীন। সাধারণ সম্পাদক: এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক: আজিজুর রহমান মনির।

কোষাধ্যক্ষ: সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মু. ইমাদ উদ দীন। সদস্য: মো: মুজিবুর রহমান (হাজি মুজিব) কমলগঞ্জ, মো: নাসির উদ্দিন মিঠু (জুড়ী), মহসীন মিয়া মধু (শ্রীমঙ্গল),শওকতুল ইসলাম শকু (কুলাউড়া), শরীফুল হক সাজু (বড়লেখা), নুরুল ইসলাম সেলু (রাজনগর), মো: আতিকুর রহমান (বড়লেখা), আব্দুল লতিফ কাউসার (মৌলভীবাজার সদর), আব্দুল কাদির সুহেল (মৌলভীবাজার সদর), মো: ছালেহ আহমদ জুবায়ের (মৌলভীবাজার সদর), এডভোকেট হাফেজ মাওলানা আব্দুল আলীম, এডভোকেট সালেহ আহমদ রিপন, নুরুল ইসলাম তালুকদার শেকুল।
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com