Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৯:৪৬ অপরাহ্ণ, ৯ আগস্ট ২০২০

সিলেটের বিশ্বনাথে দুই জনের আত্মহত্যা

সিলেটের বিশ্বনাথে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃদ্ধ আনোয়ার আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আর গৃহবধু লুৎফা (২৭) খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী। সূত্র জানায়, বৃদ্ধ আনোয়ার আলী রবিবার ভোররাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে দিন শনিবার রাত ৮টায় পারিবারিক কলহের জের […]

সিলেটের বিশ্বনাথে দুই জনের আত্মহত্যা
দেশ দিগন্ত সিলেট ডেক্স:
১ মিনিটে পড়ুন |

সিলেটের বিশ্বনাথে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃদ্ধ আনোয়ার আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আর গৃহবধু লুৎফা (২৭) খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।

সূত্র জানায়, বৃদ্ধ আনোয়ার আলী রবিবার ভোররাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে দিন শনিবার রাত ৮টায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করেন তিনি। পরে মুমূর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে তাকে ভর্তি করেন স্বজনরা। সেখানে আজ ভোরে মৃত্যু ঘটে তার। খবর পেয়ে তাল লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠায় থানা পুলিশ।

এদিকে শনিবার রাতে নিজের বসত ঘরে ব্যবহৃত ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস নেন খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী এক সন্তারের জননী লুৎফা বেগম (২৭)। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, গৃহবধু লুৎফা বেগমের ঘটনায় তার ভাই বাদি হয়ে অপমৃত্যু মামলা দিয়েছেন। আর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে বৃদ্ধ আনোয়ার আলীর মৃতদেহের ময়না তদন্ত চলছে। #

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com