Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

চট্টগ্রাম
৮:৫৫ অপরাহ্ণ, ৬ আগস্ট ২০২০

আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন কিশোরীকে ধর্ষণ

চট্টগ্রামে আশ্রয় দেয়ার কথা বলে অসহায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের এসি (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার। গ্রেফতাররা হলেন- খুলশী থানার সেগুনবাগান এলাকার ৫ নম্বর লেনের মোহাম্মদ লিটন ও লালখানবাজার তুলা পুকুরপাড়ের সোহেল রানা প্রকাশ রাজু। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। পরিত্রান তালুকদার জানান, ২৯ […]

আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন কিশোরীকে ধর্ষণ
১ মিনিটে পড়ুন |

চট্টগ্রামে আশ্রয় দেয়ার কথা বলে অসহায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের এসি (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার।

গ্রেফতাররা হলেন- খুলশী থানার সেগুনবাগান এলাকার ৫ নম্বর লেনের মোহাম্মদ লিটন ও লালখানবাজার তুলা পুকুরপাড়ের সোহেল রানা প্রকাশ রাজু। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

পরিত্রান তালুকদার জানান, ২৯ জুলাই বায়েজিদ এলাকার বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় তিন কিশোরী। ওই রাতে তাদের টাইগারপাস এলাকায় ঘুরতে দেখে আশ্রয় দেয়ার কথা বলেন এক ব্যক্তি। পরে দুই যুবক মোটরসাইকেলে এসে ওই কিশোরীদের একটি অটোরিকশায় তুলে খুলশী আবাসিক এলাকার তিন নম্বর রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাদের রাতভর ধর্ষণ করে ভোরে পালিয়ে যায় তারা।

তিনি আরো জানান, ধর্ষণের শিকার কিশোরীরা বাসায় ফিরে পরিবারকে বিষয়টি জানালে তারা খুলশী থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে ৩০ জুলাই খুলশী আবাসিক এলাকার তিন নম্বর রোডের ওই বাসার দারোয়ান ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তার মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে বুধবার ভোরে সেগুনবাগান থেকে বাকি দুই ধর্ষককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com