Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
২:৪৬ অপরাহ্ণ, ৬ আগস্ট ২০২০

জুলাইয়ে শুধু সড়কেই ৩৫৬ প্রাণহানি

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪১ জন। এছাড়া একই সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন। এর বাইরে ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (০৫ আগস্ট) সড়ক নিরাপত্তা বিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমকে এ তথ্য […]

জুলাইয়ে শুধু সড়কেই ৩৫৬ প্রাণহানি
২ মিনিটে পড়ুন |

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪১ জন। এছাড়া একই সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন। এর বাইরে ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (০৫ আগস্ট) সড়ক নিরাপত্তা বিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, এসব দুর্ঘটনায় ট্রাক যাত্রী ১৮ জন, বাস যাত্রী ১৪ জন, পিকআপ যাত্রী ৯ জন, কাভার্ডভ্যান যাত্রী ৪ জন, মাইক্রোবাস যাত্রী ৫ জন, প্রাইভেটকার যাত্রী ২৩ জন, অ্যাম্বুলেন্স যাত্রী ৩ জন, ট্রলি যাত্রী ৬ জন, লরি যাত্রী ২ জন, সিএনজি যাত্রী ২২ জন, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২০ জন, নসিমন-করিমন যাত্রী ১৩ জন, ভটভটি-আলমসাধু-মাহেন্দ্র যাত্রী ৯ জন, রিকশা ও রিকশাভ্যান যাত্রী ১১ জন, লেগুনা যাত্রী ৭ জন, টমটম যাত্রী ১ জন, পাওয়ার ট্রলারে ২ জন ও বাইসাইকেল আরোহী ৫ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে শিক্ষক ৭ জন, চিকিৎসক (ঢাকা মেডিক্যাল) ১ জন, সেনা সদস্য ১ জন, পুলিশ সদস্য ৪ জন, রেলওয়ে পুলিশ ১ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট ১ জন, স্বাস্থ্যকর্মী ২ জন, সাংবাদিক ৩ জন, এনজিও কর্মকর্তা-কর্মচারী ৭ জন, ইউনিয়ন পরিষদ মেম্বার ১ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ১ জন, সরকারি চাকরিজীবী ৮ জন, স্থানীয় ব্যবসায়ী ২১ জন, পোশাক শ্রমিক ১৩ জন, পাটকল শ্রমিক ১ জন, চা শ্রমিক ১ জন, প্রবাসী শ্রমিক ২ জন ও শিক্ষার্থী রয়েছেন ৩৯ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনা ও মৃত্যুর বেশিরভাগই ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন।

সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এ অঞ্চলে ২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন।

একক জেলা হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ময়মনসিংহে। এখানে ১৬ টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। একক জেলা হিসেবে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। এখানে ২টি দুর্ঘটনায় নিহত ১ জন।

সূত্র মতে, জুন মাসের তুলনায় জুলাই মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই সামান্য কমেছে। জুন মাসে দেশে ২৯৭টি দুর্ঘটনায় ৩৬১ জন নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com