Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
১০:৪৪ অপরাহ্ণ, ৫ আগস্ট ২০২০

বানিয়াচংয়ে নৌকাডুবি, নিখোঁজ পিতা-পুত্রের লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ০৫ আগস্ট বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮) ও তার ছেলে খোকন (৭)। তাদের মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, ৫-৭ জন […]

বানিয়াচংয়ে নৌকাডুবি, নিখোঁজ পিতা-পুত্রের লাশ উদ্ধার
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ০৫ আগস্ট বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮) ও তার ছেলে খোকন (৭)। তাদের মরদেহ দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিলচালিত নৌকা মঙ্গলবার শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকালে রহমতপুর গ্রামের কাছে পাঁচকেরির হাওরে পৌঁছলে হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হন দুলন আক্তারের ভাই আলী নূর ও ভাইপো খোকন।

সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাননি ডুবুরিরা। সন্ধ্যায় অভিযান স্থগিত রাখা হয়। এদিকে বুধবার সকালে হাওরে স্থানীয়রা বাবা ও ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তারা মরদেহ দুটি উদ্ধার করে দাফন সম্পন্ন করে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, নিখোঁজদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com