Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৩:৫৫ অপরাহ্ণ, ৪ আগস্ট ২০২০

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২, আহত ১০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কা দিলে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাজা অ্যান্ড সন্স পরিবহন নামে একটি […]

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২, আহত ১০
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কা দিলে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাজা অ্যান্ড সন্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। পথে গোলচত্বর এলাকায় এলে কুমিল্লা থেকে সিলেটগামী আদনান অ্যান্ড আরিদা পরিবহন নামে অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আদনান অ্যান্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত আরও ১০ জন পথচারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি ঘটনাস্থলেই রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com