Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:৩০ অপরাহ্ণ, ৩ আগস্ট ২০২০

জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‌বন্দুকযুদ্ধে মুন্না নিহত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‌বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান মুন্না (৩৫) নামের একজন হয়েছে। সোমবার ভোর রাত ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটেছে। জকিগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, নিহত মুন্নার বিরোদ্ধে মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ ১২টি মামলা রয়েছে। সে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত […]

জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‌বন্দুকযুদ্ধে মুন্না নিহত
জকিগঞ্জ প্রতিনিধিূ
১ মিনিটে পড়ুন |

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‌বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান মুন্না (৩৫) নামের একজন হয়েছে। সোমবার ভোর রাত ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটেছে।

জকিগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, নিহত মুন্নার বিরোদ্ধে মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ ১২টি মামলা রয়েছে। সে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা থাকায় রবিবার বিকেলের দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তারা বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাবার পথে অজরগ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের উপর এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে আহতবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরও ৩টি মামলা করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com